হায়েজ নাকি ইস্তেহাজা
Taharah Purity · Hanafi
Question
Answer
ইস্তেহাজা না হায়েজ? — বিস্তারিত ফিকহি হুকুম
প্রশ্নের সারসংক্ষেপ: গতমাসে ২ তারিখ ইস্তেহাজার ব্লিডিং শেষ হয়েছে। এরপর অক্টোবর মাসে ৫ তারিখ খুবই অল্প লাল স্রাব শুরু হয়ে এক সপ্তাহ পর্যন্ত চলেছে। এর ৪র্থ দিন থেকে অল্প লাল স্রাব হয়েছে, আর আজ থেকে পেট ব্যথা ও বেশি ব্লিডিং হচ্ছে। এখন এ অবস্থার হুকুম কী?
★অক্টোবর মাসে ৫ তারিখ হতে আপনি হায়েজ ধরবেন। আজকের দিনকেও আপনি হায়েজ ধরে নামাজ বন্ধ রাখবেন। দশ দিনের মধ্যে যখন ব্লিডিং পুরোপুরি অফ হয়ে যাবে,তখন গোসল করে নামাজ আদায় করবেন।
যদি ১০ দিনের পরেও ব্লিডিং চলতেই থাকে, সেক্ষেত্রে পূর্বের মাসগুলোতে আপনার হায়েজের অভ্যাস অনুপাতে এ মাসেও হায়েজ ধরবেন।
ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, হায়েজের সর্বনিম্ন সময় ৩ দিন এবং সর্বোচ্চ ১০ দিন। এর বাইরে যা কিছু হবে তা ইস্তেহাজা। (বাদায়েউস সানায়ে, খণ্ড ১, পৃ. ৪১; রাদ্দুল মুহতার, খণ্ড ১, পৃ. ২৮৫)