চোখে Acute Conjunctivitis বা চোখে পানি দেওয়া নিষেধ হলে ওযু কীভাবে করবে?
Taharah Purity · Hanafi
Question
Answer
মাসআলা: চোখে পানি দেওয়া নিষেধ হলে ওযু কীভাবে করবে?
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
সংক্ষিপ্ত উত্তর
চোখে পানি দেওয়া নিষেধ হলে মাসেহ করবেন (ভেজা হাত চোখের উপর হালকাভাবে বুলাবেন) এবং চোখের চারপাশ ধুয়ে নিবেন, চোখের ভেতরে পানি পৌঁছাবে না — এভাবে ওযু করবেন। এমতাবস্থায় ওযু সহীহ হবে।
বিস্তারিত মাসআলা
১. ওযুর ফরজ কী?
কুরআনে আল্লাহ তা'আলা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ... "হে ঈমানদারগণ! যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাত কনুই পর্যন্ত ধৌত করো..." — (সূরা মায়িদা: ৬)
হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ فَغَسَلَ وَجْهَهُ خَرَجَ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ... "যখন মুসলিম বান্দা ওযু করে এবং তার মুখমণ্ডল ধোয়, তখন তার চোখ দিয়ে দেখা প্রতিটি গুনাহ তার মুখ থেকে বেরিয়ে যায়..." — (সহীহ মুসলিম: ২৪৪)
উপদেশ: অসুস্থতার সময় আল্লাহর উপর ভরসা রাখুন, চিকিৎসা চালিয়ে যান, এবং ওযু-নামাজ যথাসম্ভব আদায় করুন। আল্লাহ আপনার বোনকে শিফা দান করুন।
والله أعلم بالصواب