ক্যানভা প্রো ক্রয় বিক্রয় করা কি জায়েয হবে?

Halal and Haram · Hanafi

Question No: 502
Questioner: Tauhida Tina
Question Asked: 21 May 2026, 10:15 PM
Reviewed & Published: 22 May 2026, 02:26 AM
Views: 48
Tokens: 4,539
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ উস্তায। আইওএম থেকে গ্রাফিকস ডিজাইনের একটা কোর্সের আয়োজন করা হয়েছে। সেখানে কিছু ক্লাস ছিলো ক্যানভা ওয়েবসাইট রিলেটেড। যা এপ আকারেও পাওয়া যায়। ঔ খান থেকে আমাদের একটা আপুর কাছ থেকে ক্যানভা প্রো কিনার সাজেশন দেওয়া হয়। কিন্তু ঔখান থেকে ক্যানভা প্রো যেভাবে বিক্রি হচ্ছে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কেননা তিনি ৫০ টাকায় ১ বছর মেয়াদী ক্যানভা প্রো দিচ্ছেন, যার আসল মূল্য ক্যানভা এপে উচ্চমূল্য। বিস্তারিত নীচে বর্ননা করছিঃ এই এপের ২ টা ভার্সন। একটা ফ্রী ভার্সন ও অন্যটা প্রো ভার্সন। প্রো ভার্সন ক্যানভা কম্পানি বিক্রি করে থাকে। প্রো ভার্সনের মধ্যে ২ টা সেক্টর আছে। ১) ক্যানভা প্রো ২)ক্যানভা বিজন্যাস ★ক্যানভা প্রো এর মাসিক মূল্য ৮০০ টাকা। যার বাৎসরিক মূল্য হয় ৮০০×১২= ৯,৬০০ টাকা। ★ক্যানভা বিজনেস এর মাসিক মূল্য ১২০০ টাকা, এবং বাৎসরিক মূল্য ১২০০×১২= ১৪,৪০০ টাকা। ক্যানভা কম্পানি তাদের প্রো ভার্সন পুরো পৃথিবীতে সব স্কুলের টিচার এবং স্টুডেন্টদের জন্য ফ্রী করে দিয়েছে। যা সম্পূর্ন ১০০% বিনামূল্যে। কিন্তু এর জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ভেরিফিকেশন করে নিতে হয়। এই ক্যানভা প্রোর টিচার একাউন্টে প্রায় ২০০+ স্টুডেন্ট একসাথে ইউজ করতে পারে টিম আকারে। আমরা বিক্রেতা আপুকে প্রশ্ন করেছিলাম তিনি কি ক্যানভা কম্পানিকে বাৎসরিক টাকাটা পৌঁছে দিয়েছেন -কিনা যার আসল মূল্য প্রায় ১৪,৪০০ টাকা। ওনি জবাবে জানিয়েছেন: কিছু কম্পানি টিচার একাউন্ট নেয়,তারা টিচার এসাইন করেন। পরে তারা আরেক পক্ষের কাছে বিক্রি করেন প্রায় ১৫০০/২০০০ টাকা করে। এবার যারা টিচার একাউন্ট কিনে নেয় তারা স্টুডেন্টের কাছে বিক্রি করে অল্প দামে বা বেশী দামে। যে যেমন প্রফিট রাখতে পারে। এবং এ একাউন্টে ২০০+ মানুষকে এক্সেস দেওয়া যায়। উস্তায, আমার প্রশ্ন হলোঃ ১) আমার কি এভাবে ৫০ টাকা দিয়ে ক্যানভা প্রো ক্রয় করা জায়েজ হবে কি-না? যেহেতু প্রথম যে কম্পানি ক্যানভা প্রোতে এক্সেস করতে পারে, তারা তা ১০০℅ বিনামূল্যে পাচ্ছে। এবং ক্যানভা তা করেছিলে শুধু স্কুলের স্টুডেন্ট এবং টিচারদের জন্য। ২)বিক্রেতা আপু, যেভাবে ক্যানভা প্রো বিক্রি করছেন এতে ক্যানভা কম্পানির আর্থিক ক্ষতি হচ্ছে। এভাবে ওনার ক্রয় বিক্রয় কি অবৈধ হবে কি-না? বা এটা কি প্রতারনার শামিল কি-না? ৩) ক্যানভা টিচার একাউন্ট ক্রয়ের পর সাধারন মানুষের কাছে যেহেতু ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে৷ তাহলে যারা ক্রেতা আছেন, ওনারা নকল স্টুডেন্ট সেজে জয়েন করছেন। ( যা তারা বেশীর ভাগ নিজেরাও বুঝতে পারছেন না)। এতে তাদের এভাবে ক্রয় করা তাদের জন্য বৈধ হবে কি-না। ৪) যদি এ ক্রয়-বিক্রয় অবৈধ হয়, তাহলে যারা না বুঝে কিনে ফেলেছে তাদের এখন করনীয় কি? তারা ক্যানভা প্রো ভার্সনটি আর ব্যবহার করবে না? এবং বিক্রেতার কি তাদেরকে টাকা ফেরত দিয়ে দিতে হবে? (প্রায় ১০০ জনের মতো বোন ক্রয় করে ফেলেছেন।) মেহেরবানী করে প্রশ্ন গুলোর উত্তর দ্রুত দিলে কৃতজ্ঞ থাকব। জাঝাকাল্লাহু খয়রন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

আপনার প্রশ্নের উত্তর নিম্নরূপ:

১) ৫০ টাকায় ক্যানভা প্রো ক্রয় করা জায়েজ কি না?

এ নিয়ে স্থান কাল ও পাত্র ভেদে ব্যখ্যা রয়েছে।, বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1781

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে হলে এবং ক্রয় করার সামর্থ্য না হলে কমমূল্যে ক্রয় বিক্রয় করার সুযোগ রয়েছে। তবে ক্রয় না করাই উত্তম। والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.