নামাজের পর প্যান্ট ভেজা দেখা ও প্রস্রাবের ফোটা বের হওয়া সংক্রান্ত।

Taharah Purity · Hanafi

Question No: 4834
Questioner: TᕼIᕼᗩᑎ
Question Asked: 02 Sep 2026, 08:46 PM
Reviewed & Published: 02 Sep 2026, 09:00 PM
Views: 18
Tokens: 2,303
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

নামাজ পড়ার পর প্যান্ট চেক করার গিয়ে প্রস্রাবের জায়গা সামান্য ভেজা দেখতে পাই এবং এর কিছু সময় পর প্রস্রাবের ফোটা বের হয়। এতে নামাজ হয়ে গেছে না ফাসিদ হয়ে গেছে?

Answer

নামাজের পর প্যান্ট ভেজা দেখা ও প্রস্রাবের ফোটা বের হওয়া সংক্রান্ত উত্তর

উত্তর

প্রশ্নের বিবরন মতে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। পবিত্র হয়ে এসে পুনরায় উক্ত নামাজ আদায় করতে হবে।

নামাজ সহীহ হওয়ার জন্য পবিত্রতা (তাহারাত) শর্ত। আপনি যদি নামাজের পূর্বে অযু করে থাকেন এবং তখন কোনো নাপাকি (প্রস্রাবের ফোটা) বের না হয়ে থাকে, তবে আপনার নামাজ শুরু করা সহীহ হয়েছে।

তবে নামাজের পর যেহেতু আপনি দেখেছেন যে পেশাবের জায়গা ভেজা রয়েছে, তার মানে নামাজের মধ্যে পেশাব বের হয়েছে, তাই আপনার নামাজ ফাসিদ হয়ে গিয়েছে।

পুনরায় উক্ত নামাজ আদায় করতে হবে।

উল্লেখ্য, যদি আপনি নিশ্চিত হন যে নামাজের মধ্যে আপনি পবিত্র ছিলেন, কোন পেশাব বের হয়নি, বরং এই ভেজা যেটা আপনি নামাজের পর দেখেছেন, তা নামাজের পরেই বের হয়েছে, সেক্ষেত্রে আপনার নামাজ পুনরায় আদায় করতে হবে না। আপনার নামাজ বিশুদ্ধ হয়েছে।

আল্লাহই সর্বজ্ঞ।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.