নামাজে ভুলে দুনিয়াবি দোয়া করলে নামাজ বাতিল হয় কি?

Salah-Prayer · Hanafi

Question No: 9230
Questioner: Hello
Question Asked: 29 Nov 2026, 05:36 PM
Reviewed & Published: 29 Nov 2026, 08:14 PM
Views: 41
Tokens: 3,264
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

ফরজ এবং সুন্নত নামাজের সময় ভুলে দুনিয়াবি কোনো দোয়া করলে কি নামাজ শুদ্ধ হবে? যদি কোনো দুনিয়াবি কথা মনে পড়ে এবং পরে দুনিয়াবি দোয়া করে ফেলি, তাহলে কি নামাজ হবে? নামাজ পড়ছিলাম, কিন্তু একই সঙ্গে মনে মনে দুনিয়াবি দোয়া করছিলাম।

Answer

ফরজ ও সুন্নত নামাজে ভুলে দুনিয়াবি দোয়া করলে নামাজের হুকুম

উত্তর

আপনি যদি মুখে উচ্চারণ করে দুনিয়াবী দোয়া করে থাকেন, তাহলে আপনার উক্ত নামাজ ভেঙ্গে যাবে। পুনরায় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।

আর যদি আপনি মনে মনে দোয়া করে থাকেন, মুখে উচ্চারণ না করেন, সেক্ষেত্রে আপনার নামাজ ভেঙ্গে যাবে না।

উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবেনা।

★শরীয়তের বিধান হলো দুনিয়াবি দোয়া করলে নামাজ ভেঙে যায়।

দুনিয়াবি দোয়াঃ যেটা মানুষের কাছে থেকেও পাওয়া যায়,যেমন হে আল্লাহ আমাকে কাপড় দাও,বিবাহ দাও,এক লক্ষ টাকা দাও ইত্যাদি। (কিতাবুন নাওয়াজেল ৪/১০৫)

হাদীস শরীফে এসেছেঃ
রাসূল সাঃ ইরশাদ করেছেন

إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ»

নিশ্চয় এ নামায; এতে মানুষের মুখে প্রচলিত কথা বলা উচিত নয়। নিশ্চয় এটি তাসবীহ, তাকবীর এবং কুরআন তিলাওয়াতের স্থান। [সহীহ মুসলিম, হাদীস নং-৫৩৭]

قال العلامۃ التہانوي تحتہ: دل الحدیث علی أنہ لا یجوز في الصلاۃ شيء من کلام الناس، فتفرع علیہ أن الدعاء أیضاً إذا کان یشبہ کلامہم لا یجوز، وہو قول أبي حنیفۃ وأصحابہ وطاؤس وإبراہیم النخعي۔ (کذا في فتح الباري ۲؍۲۶۶، إعلاء السنن ۳؍۱۷۲ رقم: ۸۹۳ دار الکتب العلمیۃ بیروت) থানবি রহঃ বলেন উক্ত হাদীস দালালত করে যে নামাজের ভিতর দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ নেই।সুতরাং দুনিয়াবি দোয়া যেটা মানুষের কথার সাথে সাদৃশ্য রাখে,সেটি বলাও জায়েজ নেই।

ویفسد ھا التکلم الخ، عمدہ وسہوہ قبل قعودہ قدر التشہد سیان، وسواء کان ناسیا أو نائماً أو جاھلا أو مخطئاً أو مکرھاً ھو المختار۔ (درمختار مع الشامي ۲؍۳۷۰ زکریا، مراقي الفلاح مع الطحطاوي ۱۷۵، بدائع الصنائع ۱؍۵۱۸، شرح الوقایۃ ۱؍۱۶۳، حاشیۃ الطحطاوي ۳۲۱) সারমর্মঃ ইচ্ছাপূর্বক হোক,বা অনিচ্ছায় হোক,কথা বললে নামাজ ভেঙ্গে যাবে।

والدعاء بما یشبہ کلامنا نحو: اللّٰھم ألبسني ثوب کذا أو أطعمني کذا أو أقض دیني أو أرزقني فلانۃ علی الصحیح؛ لأنہ یمکن تحصیلہ من العباد۔ (مراقي الفلاح) দুনিয়াবি দোয়াঃ যেটা মানুষের কথার সাথে সাদৃশ্য রাখে,যেমন হে আল্লাহ আমাকে উমুক কাপড় দাও,ঐ খাবার দাও,ওই মহিলার সাথে বিবাহ দাও,আমার করজ শোধ করে দাও ইত্যাদি।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.