আসরের নামাজে দুই সিজদার মাঝের বৈঠক ছেড়ে ওঠার চেষ্টা করলে নামাজ কাজা হবে কি?
Salah-Prayer · Hanafi
Question No:
9227
Questioner:
Hello
Question Asked:
29 Nov 2026, 04:54 PM
Reviewed & Published:
29 Nov 2026, 08:09 PM
Views:
41
Tokens:
1,298
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম।
আসরের ফরজ নামাজের সময় তৃতীয় রাকাতের প্রথম সিজদার পর না বসে প্রথমে উঠে যেতে লাগছিলাম, পরে মনে পড়লো আরেকবার সিজদা বাকি, বসতে হবে। আমি পুরোপুরি দাঁড়িয়ে পড়ি নাই, কিন্তু ঠিক বসা অবস্থায়ও ছিলাম না। যেই মনে পড়ে,
তখন বসে পড়ি ও দ্বিতীয়বার সিজদা করি সাধারণ নিয়মে। আমার এই নামাজ কাজা পড়তে হবে?

Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর: আপনার বর্ণনা অনুযায়ী, আপনি তৃতীয় রাকাতে প্রথম সিজদার পর দ্বিতীয় সিজদার জন্য বসার আগেই (অর্থাৎ দুই সিজদার মাঝের বৈঠক ছেড়ে) দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পুরোপুরি দাঁড়ানোর আগেই মনে পড়ে গিয়ে বসে পড়েন এবং দ্বিতীয় সিজদা আদায় করেন।
বসার নিকটতম হওয়ার পর বসলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গিয়েছে। পুনরায় আদায় করতে হবেনা।
এক্ষেত্রে দাঁড়ানোর নিকটতম হওয়ার পর বসলে সেজদায়ে সাহু আবশ্যক হবে। সেজদায়ে সাহু না দিয়ে থাকলে উক্ত নামাজ পুনরায় আদায় করবেন।
والله أعلم بالصواب