যোহরের ফরজ নামাজ সন্দেহের কারণে দ্বিতীয়বার আদায় করলে ২ রাকাত সুন্নত আবার পড়তে হবে কি?
Salah-Prayer · Hanafi
Question
Answer
আপনার প্রশ্নের সরল উত্তর হলো: ** যদি আপনার ফরজ নামাজ সত্যিকার অর্থেই আদায় না হয়ে থাকে, সেক্ষেত্রে উক্ত ফরজ আদায়ের পর দুই রাকাত সুন্নত আবার আদায় করতে হবে।
আর যদি আপনার ফরজ নামাজ পূর্বেরটা আদায় হয়ে থাকে, সেক্ষেত্রে তো আপনার ফরজ এবং সুন্নত আগেই আদায় হয়েছে, তাই পরবর্তীতে যে ফরজ আদায় করেছেন এটি মূলত ফরজ হিসেবে নয় বরং এটি নফল হিসেবে আদায় হবে।
তাই ওই দুই রাকাত সুন্নত পুনরায় আদায় করতে হবে না।
হাদিস:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যদি কেউ নামাজে সন্দেহে পড়ে যায়, তবে সে যেন তার প্রবল ধারণার উপর আমল করে।”
— সহীহ বুখারি, হাদিস নং ৪০১; সহীহ মুসলিম, হাদিস নং ৫৭১
ফিকহী নীতি:
“আল-ইয়াকীনু লা ইয়াযুলু বিস-শাক্ক” — নিশ্চয়তা সন্দেহ দ্বারা বাতিল হয় না।
— শরহুল কাওয়াইদিল ফিকহিয়্যাহ, পৃষ্ঠা ৮