স্বামীর পছন্দ ও সন্তুষ্টির জন্য টিপ পরা কি জায়েয?

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 7192
Questioner: Moriom Akter Surovee
Question Asked: 21 Oct 2026, 12:20 PM
Reviewed & Published: 21 Oct 2026, 12:45 PM
Views: 23
Tokens: 2,744
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। স্বামী পছন্দ করলে বা টিপ পরলে দেখতে বেশি আকর্ষণীয় লাগে সেজন্য স্বামীর জন্য টিপ পরা যাবে কি? এটা কি হারাম সাজ?

Answer

উত্তর

হামদ ও সালাতের পর:

وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নে উল্লেখিত ছুরতেও টিপ পড়া জায়েজ নেই।

এটি হারাম সাজ।

মহিলাদের জন্য স্বামীর সামনে সৌন্দর্য প্রদর্শন বা স্বামীর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সাজসজ্জা শুধু বৈধই নয় বরং করণীয়।

হাদিস শরিফে এসেছে,

عَنْ أَبِي أُمَامَةَ-رضي الله عنه- عَنِ النَّبِيِّ –ﷺ-، أَنَّهُ كَانَ يَقُولُ: مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ، إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ، وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ

আবু উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলতেন, কোনো মুমিন ব্যক্তি আল্লাহ্ভীতির পর উত্তম যা লাভ করে তা হলো পুণ্যময়ী স্ত্রী। স্বামী তাকে কোন নির্দেশ দিলে সে তা পালন করে; সে তার দিকে তাকালে (তার বাহ্যিক সাজসজ্জা ও চরিত্রের মাধুর্যতা) তাকে আনন্দিত করে এবং সে তাকে শপথ করে কিছু বললে সে তা পূর্ণ করে। আর স্বামীর অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম ও সম্পদের হেফাযত করে। (সুনান ইবন মাজাহ ১৮৫৭)

কোনো সাজসজ্জা হারাম হওয়ার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত দলিল পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত তা বৈধ। আর হারাম হওয়ার দলিল পাওয়া গেলে তা অবৈধ। কেননা, বস্তুর মূল হচ্ছে, বৈধতা। আল্লাহ তাআলা বলেন,

قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللّهِ الَّتِيَ أَخْرَجَ لِعِبَادِهِ وَالْطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ

আপনি বলুন, আল্লাহর সাজসজ্জাকে, যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে? (সূরা আ’রাফ ৩২) , ★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, কপালে টিপ পড়া জায়েজ নেই। এটি বিজাতীয় সংস্কৃতি। কাফের ফাসেকদের সাথে সাদৃশ্যতা থাকায় প্রশ্নে উল্লেখিত ছুরতে ঘরের মধ্যেও টিপ পড়া জায়েজ হবেনা।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.