টাইলসে বীর্য পড়লে ভেজা কাপড়ে ২ বার মুছলে তার উপর ভেজা পা দিলে পা নাপাক হয় কি না?
Miscellaneous Fiqh · Hanafi
Question No:
7074
Questioner:
Abdullah Al Noman
Question Asked:
18 Oct 2026, 06:30 PM
Reviewed & Published:
18 Oct 2026, 07:10 PM
Views:
30
Tokens:
2,344
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
টাইলস্ এর উপর বীর্য পড়েছিলো। দুইবার ভেজা কাপড় দিয়ে মুছছি। তিনবার দেওয়া হয় নি। ভেজা পায়ে ওই অংশ পাড়ালে কি পা নাপাক হয়ে গেছে?
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
** উত্তর:** প্রশ্নে উল্লেখিত ছুরতে ভেজা পায়ে ওই অংশ পাড়ালে পা নাপাক হয়ে যাবে।
হাদীস শরীফে এসেছে-
يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ
আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি, ৪-রক্ত, ৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}
والله أعلم بالصواب