হায়েজ অবস্থায় কুরআন তিলাওয়াত ও তাজবিদ প্র্যাকটিস করার হুকুম।

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 7054
Questioner: Rokaiya Khatun 0241
Question Asked: 18 Oct 2026, 08:47 AM
Reviewed & Published: 18 Oct 2026, 09:58 AM
Views: 8
Tokens: 4,227
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম।। আজকে আমি হায়েজের শেষ দিনে আছি অর্থাৎ এখনো পবিত্র হয়নি তবে দুপুরের মধ্যে গোসল করে পবিত্র হয়ে যাবো ইনশাআল্লাহ।। কিন্তু আজকে আমার তাজবিদ ভাইবা পরিক্ষা আছে তাই আমি মোবাইলেই কোরআন প্রেকটিস করছি।। এখন বিষয় হচ্ছে আমি যেহেতু পরিক্ষার সময় পবিত্র হয়ে যাবো ইনশাআল্লাহ আর আমাকে পুরো আয়াতই তিলাওয়াত পড়ে শোনাতে হবে তাই আমি এখন পুরোটাই পরে পরে যদি প্রেকটিস করি তাহলে কি আমার গুনাহ হবে?. আমার কি এখন ভেজ্ঞে ভেজ্ঞে পরতে হবে??

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

** উত্তর:** না, এখন (হায়েজ অবস্থায়) আপনি মুখে কুরআন তিলাওয়াত করতে পারবেননা। এতে আপনার গুনাহ হবে।

তবে কেহ কেহ এক্ষেত্রে ভেঙে ভেঙে পড়ার অনুমতি দিয়েছেন,তাই তাদের পরামর্শ মোতাবেক ভেঙে ভেঙে পড়া যেতে পারে।

তবে পুরো আয়াত বা আংশিক একসাথে তিলাওয়াত হয়ে যাওয়ার আশংকা থেকেই যায়,তাই এক্ষেত্রে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকার পরামর্শ থাকবে।

রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন), খণ্ড ১, কিতাবুত তাহারাত, বাবুল হায়েজ: "والأصح أنها لا تقرأ القرآن" — "সঠিক মত হলো সে (হায়েজ) কুরআন পড়বে না।"

ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড ১: "الحائض لا تقرأ القرآن" — হায়েজ মহিলা কুরআন পড়বে না।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.