মাসিক (হায়েয) চলাকালীন রক্ত বন্ধ হওয়ার পর পুনরায় আসলে ফরজ গোসল ও সহবাসের হুকুম কী?
Miscellaneous Fiqh · Hanafi
Question
Answer
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
উত্তর: হায়েজের সর্বোচ্চ সীমা ১০ দিনের মাথায় এসে যদি হায়েজ বন্ধ হয়,তাহলে গোসল ব্যাতিতই সহবাস জায়েজ আছে। তবে সহবাস গোসল করার পরেই উত্তম। আর যদি ইহার কম সময়ে হায়েজ বন্ধ হয়ে যায়,তাহলে গোসল করার পর সহবাস জায়েজ আছে। অথবা এতটুকু সময় অপেক্ষা করবে,যার মধ্যে গোসল করে কাপড় পরিধান করে নামাজ শুরু করতে পারে। বা হায়েজে শেষ হওয়ার পর নামাজের ওয়াক্ত চলে যায়,আর নামাজ তার যিম্মায় লাযেম তথা আবশ্যকীয় হয়ে যায়। (ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১/২১১)
ویحل وطو ئھا اذا انقطع حیضھا لا کثرہ بلا غسل وجوباً بل ندباً الخ الدر المختار علی ہامش ردالمحتارباب الحیض جلد اول ص ۲۷۱ ۔ط۔س۔ج۱ص۱۲۲۹۴ظفیر۔ সারমর্মঃ যদি হায়েজের সর্বোচ্চ সীমার দিনে এসে হায়েজ বন্ধ হয়,তাহলে গোসল ব্যাতিতই সহবাস জায়েজ আছে। এ সময় গোসল ওয়াজিব নয়,বরং মুস্তাহাব।
وان لاقلہ الخ لایحل حتی تغتسل او تیمم بشرطہ او یمضی علیھا زمن یسع الغسل ولبس الثیاب الخ (الدر المختار علی ہامش ردالمحتارباب الحیض ج۱ ص ۲۷۲۔ط۔س۔ج۱ص۲۹۴)ظفیر۔ সারমর্মঃ আর যদি তার আগেই হায়েজ বন্ধ হয়ে যায়,তাহলে গোসল করা ব্যাতিত সহবাস জায়েজ নেই, অথবা এতটুকু সময় অপেক্ষা করবে,যার মধ্যে গোসল করে কাপড় পরিধান করে নামাজ শুরু করতে পারে।
وإن کان الانقطاع دون عادتہا وعادتہا دون العشر لایحل وطوٴہا وإن اغتسلت حتی تمضی عادتہا؛ لأن عود الدم غالب۔ (مجمع الأنہر) সারমর্মঃ তার যদি অভ্যাসের দিনের আগেই হায়েজ বন্ধ হয়ে যায়,তাহলে কোনোভাবেই সহবাস জায়েজ নেই। তার অভ্যাসের দিন যাওয়া পর্যন্ত।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে হায়েজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর আপনি যদি এতটুকু সময় অপেক্ষা করে থাকেন,যার মধ্যে গোসল করে কাপড় পরিধান করে নামাজ শুরু করতে পারে। বা হায়েজে শেষ হওয়ার পর নামাজের ওয়াক্ত চলে যায়,আর নামাজ তার যিম্মায় লাযেম তথা আবশ্যকীয় হয়ে যায়। সেক্ষেত্রে স্বামীর সাথে ইন্টারকোর্স করতে পারবেন,তাহা বৈধ হবে,অন্যথায় এক্ষেত্রে গুনাহ হবে।
এমতাবস্থায় তওবা আবশ্যক হবে।
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন:
وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ "আর তোমরা তাদের (স্ত্রীদের) নিকটবর্তী হয়ো না, যতক্ষণ না তারা পবিত্র হয়। অতঃপর যখন তারা পবিত্র হয়ে যায়, তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন।" — (সূরা আল-বাকারা: ২২২)
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
"যে ব্যক্তি হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, সে যেন এক দীনার সদকা করে।" — (সুনানে আবু দাউদ, হাদিস নং ২৬৬; সুনানে তিরমিজি, হাদিস নং ১৩৫)