৬ মাস পিরিয়ড বন্ধ থাকার পর কম পরিমাণে ব্রাউন রক্তস্রাব—এটি হায়েজ না ইস্তিহাযা?
Miscellaneous Fiqh · Hanafi
Question
আপু আমার একটা বিষয় জানার ছিল। আমার ইরিগুলার পিরিয়ড হয় সব সময়।গত ৬ মাস পিরিয়ড অফ ছিল । ৮ দিন হলো আবার পিরিয়ড হচ্ছে কিন্তু পরিমাণে খুবই কম এবং কালারটাও ব্রাউন টাইপের। ২য় দিন শুধু বন্ধ ছিলো। শুরুর দিকে যেমন একদমই অল্প পরিমাণে ছিল তার থেকে একটু বেশি হচ্ছে। দশ দিন পর কি আমি এটা কি ইজতেহাজা ধরে নামাজ, কুরআন পড়া শুরু করতে পারব?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** যদি ১০ দিন বা দশ দিন আগেই উহা বন্ধ হয়ে যায়, তাহলে সে ওয়াক্ত হতেই গোসল করে নামাজ আদায় করতে হবে।
আর যদি ১০ দিনের পরেও এরকম কিছু বের হওয়া অব্যাহত থাকে, তাহলে আপনার ইতিপূর্বের হায়েজের অভ্যাস অনুপাতে এ মাসে ধরতে হবে, বাকি দিনগুলিকে ইস্তেহাজা ধরে নামাজ রোজা চালিয়ে যেতে হবে।
আল্লাহ তাআলা বলেন:
«وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ»
"তারা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, এটি একটি অশুচিতা..." (সূরা বাকারা: ২২২)
রাসূলুল্লাহ ﷺ ফাতিমা বিনতে আবু হুবাইশ (রা.)-কে বলেছিলেন:
«إِنَّمَا ذَلِكَ عِرْقٌ، وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي»
"এটা তো একটি শিরা (রক্তনালী) মাত্র, হায়েজ নয়। যখন হায়েজের সময় আসে তখন নামাজ ছেড়ে দাও, আর যখন চলে যায় তখন গোসল করে নামাজ পড়ো।" (সহীহ বুখারী: ৩০৬; সহীহ মুসলিম: ৩৩৩)
হায়েজের সর্বনিম্ন ও সর্বোচ্চ সময় (হানাফি মাযহাব)
- সর্বনিম্ন: ৩ দিন ৩ রাত
- সর্বোচ্চ: ১০ দিন ১০ রাত
(দেখুন: আল-হিদায়া, কিতাবুত তাহারাত; রাদ্দুল মুহতার ১/২৮১; ফাতাওয়া আলমগিরি ১/৩৭; ইমদাদুল ফাতাওয়া ১/১৯৮)