মুসাফিরের নামাজের নিয়ম, স্ত্রীর সাথে জামাতে দাঁড়ানোর বিধান।

Salah-Prayer · Hanafi

Question No: 6980
Questioner: Asad
Question Asked: 16 Oct 2026, 03:15 PM
Reviewed & Published: 16 Oct 2026, 06:49 PM
Views: 23
Tokens: 6,020
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

1.আমার স্ত্রী দূরে পড়া লেখা করে, আমি বাসা ভাড়া নিয়েছি। আমি মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে দেখা করতে যাই। দুরত্ব ১০০ কিলোমিটার এর উপরে। এখন কি আমার মুসাফিরের নামাজ পড়তে হবে? স্ত্রীর সাথে নামাজে দাঁড়ানোর নিয়ম কি.

২.কোন ব্যক্তি যদি পড়াশোনা করার জন্য বাইরে থাকে সবসময় এবং বাড়িতে তার নিজের বাড়িতে অল্প সময়ের জন্য ঘুরতে যায় যেটা অনেক দূরে অবস্থিত এবং কয়েকদিনের জন্য তাহলে কিসে বাড়িতে গিয়ে মুসাফিরের নামাজ পড়বে নাকি নিয়মিত নামাজ পড়বে?

Answer

প্রশ্নোত্তর: মুসাফিরের নামাজ ও স্ত্রীর সাথে নামাজে দাঁড়ানোর নিয়ম

ভূমিকা

আপনার প্রশ্ন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিকহি মাসআলা সম্পর্কিত। প্রথমটি মুসাফির হওয়ার শর্ত ও স্ত্রীর সাথে জামাতে দাঁড়ানোর নিয়ম, দ্বিতীয়টি শিক্ষার্থীর সফর ও মুসাফির নামাজের বিধান। নিচে হানাফি মাযহাবের প্রামাণ্য কিতাবাদির আলোকে বিস্তারিত উত্তর প্রদান করা হলো।


প্রথম প্রশ্ন: স্ত্রীর সাথে দেখা করতে যাওয়া ও মুসাফিরের নামাজ

জবাবঃ- আপনার স্ত্রী যেখানে থাকে, সেটি যদি আপনার স্থায়ী বাসা না হয় অর্থাৎ সেখানে যদি আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে আজীবন থাকার নিয়ত না করেন, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনি ১৫ দিনের কম থাকার নিয়ত করলে সেখানে আপনি কসর করবেন।

চার রাকআত ফরজকে দুই রাকআত পড়বেন।

অন্যথায় আপনি সেখানে পূর্ণ নামাজই আদায় করবেন।

স্ত্রীর সাথে নামাজে দাঁড়ানোর নিয়ম

স্ত্রীর সাথে জামাত করার ক্ষেত্রে লক্ষ্যণীয় হয়, স্বামী সামনে দাঁড়াবে আর স্ত্রী পিছনে দাঁড়াবে। একদম সমান সমান দাঁড়াবে না। যদি একদম বরাবর দাঁড়ায় তাহলে নামায হবে না। যদি স্বামীর পায়ের গোড়ালীর পিছনে দাঁড়ায়, তাহলেই ইক্তিদা সহীহ হবে।

المرأة إذا صلت مع زوجها في البيت إن كان قدمها محل أقدام الزوج لا تجوز صلاتهما بالجماعة، وإن كان قدمها خلف قدم الزوج إلا أنها طويلة تقع رأس المرأة في السجود قبل رأس الزوج جازت صلاتهما؛ لأن العبرة للقدم، (الدر المختار، كتاب الصلاة، باب الامامة-1/572، البحر الرائق، كتاب الصلاة، باب الامامة-1/261، الفتاوى التاتارخانية، كتبا الصلاة، الفصل السابع فى بيان مقام الامام والمأموم-1/622) সারমর্মঃ
স্ত্রী যখন বাসায় তার স্বামীর সাথে নামাজ আদায় করবে,সেক্ষেত্রে স্ত্রীর পা যদি স্বামীর পায়ের বরাবর হয়ে যায়,তাহলে তাদের নামাজ জায়েজ হবেনা। তবে স্ত্রীর পা যদি স্বামীর পায়ের পিছনে হয়,তাহলে উক্ত নামাজ জায়েজ হবে।

স্বামী-স্ত্রী উভয়ে জামাতে নামাজ আদায় করতে পারবে। তবে স্ত্রী স্বামীর সঙ্গে সংলগ্ন না দাঁড়িয়ে পেছনের সারিতে একা দাঁড়াবে। অপারগতায় ডান পাশে একটু পেছনে সরে দাঁড়ালেও নামাজ হয়ে যাবে। তবে স্ত্রী স্বামীর সঙ্গে সমান হয়ে দাঁড়াতে পারবে না, কারণ এতে উভয়ের নামাজ নষ্ট হয়ে যাবে। (রদ্দুল মুহতার ১/৫৭২)


দ্বিতীয় প্রশ্ন: শিক্ষার্থীর সফর ও মুসাফির নামাজ

জবাবঃ- প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি নিজ বাড়িতে এক দিনের জন্য গেলেও পূর্ণ নামাজই আদায় করবে। কেননা সেটাই তার স্থায়ী বাড়ি।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.