হায়েজ শেষ হওয়ার পর কোন ওয়াক্ত থেকে নামাজ শুরু করবো?
Salah-Prayer · Hanafi
Question
আমার ৭ তারিখ সকালে পিরিয়ড হইছে মানে আমি ওইদিন ধাপ করে ঘুম থেকে চেতন পাইয়া দেখি ৬:১৮ বাজে মানে ফজরের নামাজ কাজা হইছে এখন ১৬ তারিখ আমি কি জোহর এর ওয়াক্ত থেকে নামাজ শুরু করব নাকি ফজরের ওয়াক্ত থেকে শুরু করব ফরজ গোসল
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** আপনার হায়েজ কখন বন্ধ হয়েছে?
আপনার হায়েজ যেই ওয়াক্তে বন্ধ হয়েছে,সেই ওয়াক্ত হতে নামাজ আদায় করতে হবে।
যদি আপনার হায়েজ পুরোপুরি ১০ দিন ১০ রাত অতবাহিত হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে গিয়ে থাকে,এমনই যদি আপনার পূর্বের অভ্যাসও হয়,সেক্ষেত্রে ১৬ তারিখ ফজর হতে নামাজ আদায় করবেন।
আল্লাহ তাআলা বলেন:
وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ “তোমরা তাদের (স্ত্রীদের) কাছে যেয়ো না যতক্ষণ তারা পবিত্র না হয়। অতঃপর তারা যখন পবিত্র হয়ে যায় (গোসল করে)…” (সূরা বাকারা: ২২২)
হাদিসে রাসূলুল্লাহ ﷺ উম্মে সালামা রা.-কে হায়েজ শেষে গোসলের পদ্ধতি শিখিয়েছেন (সহিহ বুখারি: ৩১৪, সহিহ মুসলিম: ৩৩২)। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ “মহিলা যখন হায়েজ অবস্থায় থাকে, তখন সে নামাজ পড়ে না, রোজা রাখে না।” (সহিহ বুখারি: ১৯৫১)