ইসলামি শরিয়তে নারীর লং টি-শার্ট পরার বিধান কী?

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 5053
Questioner: Nabiha Najmin 0823
Question Asked: 06 Sep 2026, 01:53 PM
Reviewed & Published: 06 Sep 2026, 02:00 PM
Views: 8
Tokens: 2,242
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

Mohilara ki long t-shirt porte parbe
Bidhan ki?

Answer

উত্তর:
আলহামদুলিল্লাহ, ওয়া বিসমিল্লাহ।

ইসলামি শরিয়তে নারীর পোশাকের মূল শর্ত হলো সম্পূর্ণ শরীর ঢাকা এবং পুরুষের আকর্ষণ থেকে সুরক্ষিত থাকা। কুরআন ও হাদিসের আলোকে নারীর পোশাকের জন্য কয়েকটি মৌলিক নিয়ম রয়েছে:

১. সম্পূর্ণ শরীর ঢাকা (মুখমণ্ডল ও হাতের তালু ব্যতীত, তবে ফিতনার আশঙ্কায় মুখমণ্ডলও ঢেকে রাখা উত্তম)।
২. পোশাক ঢিলেঢালা হওয়া (আঁটসাঁট বা শরীরের গঠন ফুটিয়ে তোলে এমন নয়)।
৩. পোশাক স্বচ্ছ বা পাতলা না হওয়া (যাতে ভেতরের শরীর দেখা যায়)।
৪. পুরুষের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হওয়া
৫. অপবিত্র বা আকর্ষণীয় রং ও ডিজাইন পরিহার করা (যা পুরুষের দৃষ্টি আকর্ষণ করে)।

নারীদের জন্য শার্ট,প্যান্ট,টি-শার্ট, জিন্স ইত্যাদি পরিধান করা নাজায়েয ও হারাম।

কেননা এটা পুরুষদের সাদৃশ্য গ্রহণ এবং বিজাতীয় সংস্কৃতির অনুসরণ বলে ধরে নেয়া হবে।

হাদীস শরীফে এসেছেঃ-

ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ : ( ﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻤُﺘَﺸَﺒِّﻬِﻴﻦَ ﻣِﻦْ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﺑِﺎﻟﻨِّﺴَﺎﺀِ ، ﻭَﺍﻟْﻤُﺘَﺸَﺒِّﻬَﺎﺕِ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ﺑِﺎﻟﺮِّﺟَﺎﻝِ ) .

তরজমাঃহযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,নবীজী সাঃ মহিলার সাদৃশ্য গ্রহণকারী পুরুষ ও পুরুষের সাদৃশ্য গ্রহণকারী মহিলার উপর লা'নত দিয়েছেন।(সহীহ বুখারী-৫৪২৫)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.