ছয় ভাই মিলে মিলে পরিবারের যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি?

Qurbani-Slaughtering · Ahle Hadith / Salafi

Question No: 410
Questioner: Mohammad Nasim Uddin
Question Asked: 20 May 2026, 11:58 AM
Reviewed & Published: 20 May 2026, 12:35 PM
Views: 17
Tokens: 3,975
This answer is according to the 'Ahle Hadith / Salafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমরা ৬ ভাই মিলে যার যার সামর্থ অনুযায়ী টাকা দিয়ে গরু কেনার নিয়ত। নিয়ত হল পরিবারের যাদের উপর কুরবানী ওয়াজিব তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।
এভাবে কি সহিহ হবে?
জাযাকাল্লাহ খাইরান

Answer

উত্তর একটি গরু বা গরু জাতীয় জন্তু তথা মহিষ,উট ইত্যাদি-কে সতজনের পক্ষ থেকে কুরবানি করা যায়। এক্ষেত্রে শর্ত হল সবার নিয়ত শরীয়ত নির্ধারিত তক্বার্রুব ইলাল্লাহ এর মধ্য থেকে হতে হবে। অর্থাৎ শরীয়ত যেই সমস্ত স্থানে প্রাণী যবেহের উৎসাহ দিয়েছে।সেই সমস্ত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য কারো থাকতে পারবে না। যেমনঃ- একজনের উদ্দেশ্য কুরবানি এবং অন্যকারো উদ্দেশ্য যদি আক্বিকা বা ওয়ালিমা হয় তাহলে বৈধ হবে।কেননা আক্বিকা বা ওয়ালিমার কথা হাদীসে এসেছে। যদি এই সাত শরীকের মধ্যে কারো উদ্দেশ্য শিন্নি বা গোস্ত ভক্ষণ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এই কুরবানি হবে না।তাই অন্যান্য শরীকদের কুরবানি হবে না।কেননা ইহা তাক্বার্রুব ইলাল্লাহর অন্তর্ভুক্ত নয়।

কুরবানির পশু যদি গরু কিংবা উট বা মহিষ হয় তাহলে তাতে কয়েকজন শরীক হয়ে কুরবানি দিতে পারবে।তবে বকরিতে অন্য কেউ শরীক হতে পারবে না।

একটি উট বা গরু মহিষে সাতজন পর্যন্ত শরীক হওয়া যায়। সাহাবায়ে কেরাম হাদী-তে শরীক হয়েছিলেন।

হযরত জাবের রাযি থেকে বর্ণিত, عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما قَالَ : نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ- وفي رواية : عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : حَجَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَحَرْنَا الْبَعِيرَ عَنْ سَبْعَةٍ ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ . তিনি বলেন, হুদাইবিয়ার বছর (৬ষ্ঠ হিজরী) আমরা রসূলুল্লাহ সাঃ এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি।(সহীহ মুসলিম-১৩১৮)

হযরত জাবের রাযি থেকে বর্ণিত عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ ، وَالْجَزُورُ - أي : البعير - عَنْ سَبْعَةٍ ) তিনি বলেন,রাসূলুল্লাহ সাঃ বলেছেন,গরু সাতজনের পক্ষ্য থেকে যথেষ্ট হবে।এবং উট ও সাতজনের পক্ষ্য থেকে যথেষ্ট হবে।(সুনানু আবি-দাউদ-২৮০৮)

ইমাম নববী রাহ বলেন قال النووي في "شرح مسلم" : " فِي هَذِهِ الأَحَادِيث دَلالَة لِجَوَازِ الِاشْتِرَاك فِي الْهَدْي ,وَأَجْمَعُوا عَلَى أَنَّ الشَّاة لا يَجُوز الاشْتِرَاك فِيهَا এই সমস্ত হাদীস শরীর হয়ে কুরবানি জায়েয হওয়ার উপর প্রমাণ বহন করে।এবং ফুকাহায়ে কেরাম একমত যে,বকরীতে শরীকানা জায়েয হবে না।

وإن كان كل واحد منهم صبيا أو كان شريك السبع من يريد اللحم أو كان نصرانيا ونحو ذلك لا يجوز للآخرين أيضا كذا في السراجية. তরজমাঃযদি সাত শরীকের সাতজনই শিশু হয়,বা একজন গোস্তের নিয়তে শরীক হয় বা একজন খৃষ্টান হয়, তাহলে অন্যান্য শরীক(যাদের নিয়্যাত কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন )তাদের কারো কুরবানি সহীহ হবে না, বরং সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। (ফাতাওয়া হিন্দিয়া;৫/৩০৪) (শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! এক কুরবানিতে একাধিক ব্যক্তি শরীক হলে উক্ত কুরবানি বা পশুতে সবাইকে সমানভাবে শরীক হতে হবে না। যেহেতু এক কুরবানিতে সাতটি ভাগ থাকে, তাই এক ভাগ থেকে কম হতে পারবে না। বেশী কত হতে হবে, তা শরীকদের সম্মতির উপর নির্ধারিত হবে। সুতরাং সকল শরীকদের সম্মতিতে কমবেশ করার সুযোগ থাকবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! আপনারা ছয় ভাই মিলে কুরবানি দিতে পারবেন। পরিবারের যাদের যাদের পক্ষ থেকে ওয়াজিব কুরবানি দিবেন, তাদের সম্মতি লাগবে। তবে যাদের পক্ষ থেকে নফল কুরবানি দিবেন।তাদের সম্মতি লাগবে না।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.