আমার উপর এবার কুরবানি ওয়াজিব হয়েছে কি? এই সম্পদের উপর কি যাকাত ফরজ হয়েছে?
Qurbani-Slaughtering · Hanafi
Question
আমি একজন নার্সিং পড়ুয়া ছাত্রী। রব্বে কারীম এর ঘরের মুসাফির হওয়ার তীব্র আকাঙ্ক্ষা ( আল্লাহ কবুল করেন দোয়া করবেন উস্তাদ)। আমি অনেক বছর আগে থেকে একটু একটু করে হজ্জের জন্য সেভিংস করি আলহামদুলিল্লাহ। আমাকে মাসিক খরচ যা দেয়া হয় পরাশুনার জন্য সেটা থেকে কিছু টাকা সেভ করে রেখে দেই, ঈদের কেনাকাটার জন্য যে টাকা দেয়া হয় সেটাও সেভ করি, সরকারি নার্সিং কলেজ হওয়ায় সেখান থেকে ২/৩ মাস পর পর আমাদের একটা স্টাইফেন দেয় আমি অইটাকাটাও জমিয়ে রেখে দেই, হাতে যা থাকে ৫/১০/২০/৫০/১০০/১০০০ এভাবে জমিয়ে রেখে দেই হজ্জের জন্য। এই টাকা থেকে জরুরত বসতও আমি কখনো খরচ করিনি। এভাবে জমাতে জমাতে আমার কাছে টোটাল ১,০৪৬৮০ টাকা জমেছে। এই টাকায় আমি মাসে মাসে কিছু টাকা এড করি ১০/৫০/১০০ যা পারি। এই টাকার সবগুলোর মিলিয়ে আমার কাছে জমা রাখার বয়স ১ বছর হয় নি।এখানের ৯২,৩৮০ টার সময় আনুমানিক হয়তো এক বছর হয়েছে সঠিক বলতে পারছি না। যেহেতু টাকা সব এক জায়গাতেই রাখি। হাতে টাকা থাকলেই কিছু টাকা আলাদা করে রেখে দেই।উল্লেখ্য আমার কোনো আর্নিং সোর্স নেই, হাদিয়া+ স্টাইফেন+ হাতখরচ থেকে বাচানো টাকা টাই হজ্জ সেভিংস এর সাথে এড করে রেখে দেই।
আর স্বর্নের কথা বলতে গেলে আমি রেগুলার পরিধেয় দুইটা কানের দুল একটা রিং আরেকটা দুল, রিং টা হলে থাকলে পরে থাকি আর বাসায় এলে অইদুলটা পরি,একটা গলার চেন আছে মাপানো হয় নি কখনো সবমিলিয়ে আনুমানিক পৌনে একভড়ি হতে পারে। আর রুপার একটা পায়েল( হাদিয়া প্রাপ্ত), দুইজোড়া নুপুর( হাদিয়া প্রাপ্ত) কখনো মাপাই নি আনুমানিক বলতে পারছি না কতটুকু রুপা আছে।
এখন এই পরিস্থিতিতে কি আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে? ওয়াজিব হয়ে থাকলে আমার যেহেতু কোনো আর্নিং সোর্স নেই তাহলে আমি কুরবানির পশুটি কোন টাকা থেকে কিনবে? হজ্জের জন্য যে টাকা জমাচ্ছি অই টাকা থেকেই কি কিনতে হবে?
আমার সকল কিছু মিলিয়ে আমার উপর কুরবানি, যাকাত ফরজ হয়েছে কিনা জানাবেন।
উস্তাদ সহজ ভাবে একটু বিস্তারিত বুঝিয়ে জানাবেন আমি বাজার দর জানি না আপনি সকল কিছু হিসাব করে আমাকে বলবেন যে হ্যা/ না আমার উপর কুরবানি, যাকাত এসেছে কিনা।
আর যাকাত এসে থাকলে কত টাকা সেটাও জানাবেন।
মিন ফাদ্বলিক।
(জাযাকুমুল্লাহু খইরন)
Answer
উত্তর:
ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রশ্নে বর্ণিত আপনার কাছে ** পৌনে এক ভরির মতো স্বর্ণ** কিছু রূপার গোহনা এবং ** ১,০৪৬৮০ টাকা জমানো ** রয়েছে। বর্তমান ৫২.৫ ভরির রূপার মূল্য অর্থাৎ যাকাত ও কুরবানীর নিসাব আসে প্রায় ১,৭৮৫০০ টাকার মতো। (১৯/০৫/২০২৬ ইসায়ী)
হানাফি মতে কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত:
- কুরবানির দিন (১০, ১১, ১২ জিলহজ্জ) নেসাব পরিমাণ মালিক হওয়া।
- নেসাব হলো সাড়ে ৫২ তোলা রূপা বা সাড়ে ৭ তোলা স্বর্ণ অথবা সমমূল্যের নগদ বা ব্যবসায়িক পণ্য।
বর্তমান পরিস্থিতি:
- স্বর্ণের মূল্য (পৌনে এক ভরির মতো + জমানো টাকা (১,৭৮৫০০টাকা) এবং রূপার মূল্য = মোট সম্পদ ** যা নেসাবের তুলনায় অনেক বেশি।
সিদ্ধান্ত:
আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। কারণ আপনার নিকট নেসাব পরিমাণ সম্পদ (স্বর্ণ ও রূপা এবং জমানো) টাকা মিলিয়ে নেসাব পূর্ণ হয়েছে। (ইমদাদুল ফাতাওয়া, ৩/২৮০; বেহেশতি জেওর, ৩/১৮; ফাতাওয়া আলমগীরী, ৫/৩৭২)
কুরবানী ও যাকাত কীভাবে দিবেন: ১. আপনার বাবা-মা যদি আপনার অনুমতি নিয়ে আপনার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে তা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ২. আপনার জমানো টাকা থেকেও আদায় করতে পারেন ইনশাআল্লাহ।