এক ভরি পরিমাণ স্বর্ণ এবং বিশ হাজার টাকা থাকলে কি যাকাত কুরবানি ওয়াজিব হবে?
Qurbani-Slaughtering · Hanafi
Question
আমি একজন মেয়ে। জেনারেল পড়াশোনা শেষে এখন ঘরেই আছি, বাবার উপর নির্ভরশীল।
আমি টুকটাক টিউশনি করে অনলাইনে দ্বীনী বিষয়ক পড়ার খরচ চালাই। আমার কাছে বাবার দেওয়া এক ভরি পরিমান স্বর্ণ এবং বিশ হাজার টাকা আছে। আমার জন্য কি জাকাত ও কুরবানী ওয়াজিব?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্নের সারসংক্ষেপ:
আপনি একজন অবিবাহিতা মেয়ে, সাধারণ পড়াশোনা শেষ করে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং বাবার উপরই মূলত নির্ভরশীল। আপনার কাছে বাবার দেওয়া ১ ভরি (≈ ১১.৬৬ গ্রাম) স্বর্ণ (পরিধানের উদ্দেশ্যে) এবং ২০,০০০ টাকা নগদ আছে। আপনি মাঝে মধ্যে টিউশনি করে অনলাইনে দ্বীনী বিষয় পড়ার খরচ চালান। এখন জানতে চান, আপনার উপর জাকাত ও কুরবানী ওয়াজিব কি না?
وهي واجبة على الحر المسلم المالك لمقدار النصاب فاضلا عن حوائجه الأصلية كذا في الاختيار شرح المختار، ولا يعتبر فيه وصف النماء ويتعلق بهذا النصاب وجوب الأضحية، ووجوب نفقة الأقارب هكذا في فتاوى قاضي خان. নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। এক্ষেত্রে বাড়ন্ত মাল হওয়া জরুরী নয়।শুধু তাই নয়, বরং এ পরিমাণ মালের মালিকের উপর কোরবানী ও নিকটাত্মীয়দের ব্যয়ভার গ্রহণ ওয়াজিব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৯২)
যেহেতু ১ ভড়ি স্বর্ণ এবং ২০ টাকা মিলে ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হবে না। তাই আপনার উপর জাকাত/কুরবানি ওয়াজিব হবে না।
আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের পথে আরও অগ্রসর হওয়ার তাওফিক দান করুন।
والله أعلم بالصواب