স্বামী ব্যাংকের সুদি সেক্টরে চাকরি করলে সন্তান নেওয়া কি ঠিক হবে?
Miscellaneous Fiqh · Hanafi
Question
Answer
بسم الله الرحمن الرحيم
উত্তর:
প্রশ্নোক্ত মহিলার জন্য বর্তমান অবস্থায় সন্তান নেওয়াতে কোনো সমস্যা হবে না। সন্তানের ভরণপোষণ ও লালনপালনের জন্য হালাল উপার্জন অপরিহার্য হলেও এখানে সম্পূর্ণ গোনাহ স্বামীর হবে। স্ত্রী বা সন্তানের এখানে কোনো গোনাহ হবে না।
স্বামী বিয়ের সময় চাকরি ছাড়ার প্রতিশ্রুতি দিলেও তা পালন করছে না। স্ত্রী বারবার বলার পরেও সে চাকরি ছাড়ছে না। এক্ষেত্রে সমস্ত গোনাহের ভাগিদার স্বামী হবে। স্ত্রীর দায়িত্ব স্বামীকে বুঝানো।
মহিলার করণীয়:
১. স্বামীকে বারবার বোঝানো এবং অন্য হালাল চাকরির চেষ্টা করতে উৎসাহ দেওয়া।
২. যদি স্বামী হালাল চাকরি না করে এবং সুদের কাজে লিপ্ত থাকে, তাহলে মহিলা ইচ্ছা করলে খুলা বা ফাসখের মাধ্যমে বিচ্ছেদ চাইতে পারেন। (ফাতাওয়া আলমগীরী, ১/৪৫২)
তবে সংসার বহাল রাখলে স্ত্রীর কোনো গোনাহ হবে না।
উপসংহার:
প্রশ্নোক্ত মহিলার জন্য বর্তমানে সন্তান নেওয়াতে কোনঁ সমস্যা নেই। তাকে ধৈর্য ধরতে হবে, স্বামীকে হালাল চাকরির জন্য চাপ দিতে হবে এবং নিজেও দু‘আ করতে হবে। যদি স্বামী হারাম কাজে অবিচল থাকে, তাহলে বিবাহ বিচ্ছেদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আল্লাহ তাআলা সহজ পথ দেখান।
والله أعلم بالصواب