শরীকি কুরবানিতে সর্বনিম্ন কত অংশ দ্বারা শরীক হতে হবে?
Qurbani-Slaughtering · Hanafi
Question
চার জনে সমপরিমাণ টাকা বন্টন করে একটা গরু কিনে কুরবানি দিলে কুরবানি হবে কিনা?
না হলে কি করনীয়?
চার জনের মধ্যে গরুর অংশের ভাগটা কিভাবে হবে? একেক জন কি গরুর চার ভাগের এক ভাগ পাবে?
জাযাকাল্লাহু খইরন ।
Answer
وعلیکم السلام ورحمة اللہ وبرکاتہ
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد:
আপনার প্রশ্নের উত্তর নিম্নরূপ:
চারজন মিলে সমপরিমাণ টাকা দিয়ে একটি গরু কিনে কুরবানি দেওয়া সম্পূর্ণ জায়েয এবং শুদ্ধ হবে। কারণ হানাফি মাযহাব মতে, গরু, মহিষ, উট ইত্যাদি বড় পশুতে সর্বোচ্চ সাতজন পর্যন্ত অংশীদার হতে পারে। এটি জাবির (রা.)-এর হাদিস দ্বারা প্রমাণিত, যেখানে তিনি বলেন, "আমরা হুদাইবিয়ার বছর রাসূলুল্লাহ (সা.)-এর সাথে সাতজন করে একটি গরু কুরবানি করেছিলাম।" (সহিহ মুসলিম, হাদিস: ১৩১৮)
তবে শর্ত হলো, সব এক বা একাধিক অংশ নিয়ে শরীক হতে হবে এবং প্রত্যেকের নিয়ত কুরবানির হতে হবে। অর্থাৎ কেউ যদি গোশত খাওয়ার নিয়তে অংশ নেয়, তবে তার অংশ সহ কুরবানি সহীহ হবে না। এবং একের চয়ে কম অংশ দ্বারা কুরবানিতে শরীক হওয়া যাবে না।
রেফারেন্স:
১. আল-হিদায়া, ৪/৭০
২. রদ্দুল মুহতার, ৬/৩২৪
৩. ফাতাওয়া উসমানী, ২/২৮০
৪. বাহিশতি জেওর, কুরবানি অধ্যায়, পৃষ্ঠা ২৫
والله أعلم بالصواب
(আল্লাহই অধিক জ্ঞান রাখেন)